ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

এনআইডি কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় ইসি: সিইসি

এনআইডি সেবায় জিরো টলারেন্স চায় ইসি। সেবা নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমাতে ইসি কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিলের প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন। বৃহস্পতিবার আগারগাঁও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম শীর্ষক এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব জানান সিইসি। অনুষ্ঠানের শুরুতে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনী আবেদন নিষ্পত্তি হয়েছে। গত দুই বছরে ১৭ লাখের বেশি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।


তবে এসব নিষ্পত্তিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। যার ফলে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এতে নাগরিকদের অসাবধানতা, দোকানের ওপর নির্ভরশীলতা, নাগরিকদের অসততা, প্রতারণা দুর্নীতির ক্ষেত্র তৈরি করছে বলেও জানান তিনি। সময় কর্মমালার উদ্বোধন করে সিইসি জানান এনআইডি কেন্দ্রিক দুর্নীতি থেকে মুক্তি চায় ইসি। সেবা পেতে হয়রানি হচ্ছে এই শব্দ যেন শুনতে না হয় বলেও কঠোর নির্দেশ দেন কর্মকর্তাদের। সাধারণ মানুষ সেবা পেতে হয়রানি বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার।

ads
ads
ads

Our Facebook Page

↑